
দেশচিন্তা ডেস্ক: বাজল শেষ বাঁশি!!! মেক্সিকোর দুর্দান্ত এক জয়। অপরাজিত থেকে নকআউটে পা রেখেছিল মেক্সিকো। তারা রাউন্ড অব ৩২ এও দেখালো দাপট। আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ।
প্রথমার্ধ হয়েছে ম্যাচের দুই গোল। ২২ মিনিটে কুইনোনেস ও ৩১ মিনিটে হিমেনেজের গোলে দুই গোলে এগিয়ে যায় মেক্সিকানরা। হাফ টাইমের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।
ম্যাচের বাকি আর মাত্র কয়েক মিনিট। ২-০ গোলে পিছিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ইকুয়েডর। তারা কি পারবে অবিশ্বাস্য কিছু করে ঘুরে দাঁড়াতে?
দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরিয়ে গেলেও ২-০ গোলের লিড ধরে রেখেছে মেক্সিকো। অনেক চেস্টা করেও গোলের সুযোগ তৈরি করতে পারছে না ইকুয়েডর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ২-০ গোলে এগিয়ে মেক্সিকো। এই হাফে ঘুরে দাঁড়াতে পারবে ইকুয়েডর? নাকি সহজ জয়ে শেষ ১৬তে যাবে স্বাগতিকরা?
প্রথমার্ধে ছিল মেক্সিকোর একছত্র দাপট। কুইনোনেস ও হিমেনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্বাগতিকরা।
২২ মিনিটে দলকে এগিয়ে দেন কুইনোনেস। ৩১ মিনিটে লিড দ্বিগুণ করেন হিমেনেজ।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে দারুণ কিছুই করে দেখাতে হবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে।
দুর্দান্ত। মেক্সিকোর দারুণ এক আক্রমণে দিশেহারা ইকুয়েডর। ডিফেন্ডারের ভুলে বল পান কুইনোনেস। তার অ্যাসিস্টে বল পেয়ে দারুণভাবেই সেটা জালে জড়ান হিমেনেজ।
গোওওওওওল। এবার রাউল হিমেনেজ। লিড নেওয়ার কয়েক মিনিট পর আবারও মেক্সিকোর গোল। ৩১ মিনিটে বল জালে জড়ালেন রাউল হিমেনেজ।
২২ মিনিটে ভাঙল ডেডলক। কুইনোনেসের দারুণ এক গোলে ম্যাচে এগিয়ে গেল মেক্সিকো। ম্যাচের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।
গোওওওওওল। লিড নিল মেক্সিকো। হুলিয়ান কুইনোনেসের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে বল পান কুইনোনেস। একাই বল নিয়ে চলে যান প্রতিপক্ষের ডি বক্সে। রকেট গতির ডান পায়ের শটে বল জালে জড়ান।
খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণে ইকুয়েডরকে বিপর্যস্ত করেছে মেক্সিকো। বেশ কিছু গোলের সুযোগ এলেও এখনো বল জালে জড়াতে পারেনি স্বাগতিকরা।
সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে মেক্সিক-ইকুয়েডর রাউন্ড অব ৩২ এর ম্যাচ শুরু হলো সকাল ৮টায়।
স্বাভাবিক হয়েছে আজতেকার আবহাওয়া। মাঠে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা। খেলা শুরু সকাল ৮টায়।
তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
আজতেকা স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২ এর ম্যাচে মুখোমুখি স্বাগতিক মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাত ও তীব্র বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।
ম্যাচ শুরুর পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। ম্যাচ শুরুর সময় অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, খেলোয়াড়রাও এখনো মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে পারেননি।


















