
দেশচিন্তা ডেস্ক: সমাজসেবক, শিক্ষানুরাগী মফিজুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী স্মরণে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ গত ২৯ শে জুন দুপুরে অনুষ্ঠিত হয়| মফিজুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসিফ ইকবালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবী জিনাত ফাতেমা, রাজিয়া আকতার, মোঃ শাহজালাল, তাহমিনা মজুমদার, তাহসিনা ইবতিসাম আরিবা| দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাঃ মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন| দোয়া মাহফিলে মরহুম মফিজুর রহমান, সাহাবউদ্দীন মজুমদার, জুলিয়া ফারজানাসহ সকল প্রয়াত ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়|
পড়েছেনঃ ৬


















