আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব –আনোয়ারুল আলম চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সাধারণ জনগণ রাজপথে নেমেছিল। জনগণ নতুন করে ফ্যাসিবাদ কায়েম হউক, তা চায়নি। এজন্য ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ রায় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। অথচ সরকার নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব।

(৩০ জুন) মঙ্গলবার বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি উপলক্ষে বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, গিয়াস আজাদ চৌধুরী, আবদুর রহিম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি জিল্লুর রহমান সহ প্রমুখ জেলা নেতৃবৃন্দ।

জেলা আমীর আরও বলেন, একের পর নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তেল গ্যাস জ্বালানীর দফায় দফায় মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিয়ে জনগণের কল্যাণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন শৃংখলা সহ সার্বিক পরিস্থিতি রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। নিত্য নৈমিত্তিক খুন, হত্যা, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা প্রকাশ হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। দলীয় সন্ত্রাসীদের বাঁচাতে প্রশাসনকে ব্যবহার করছে। ফলে দেশ নতুন করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে। জনগণকে জুলাই চেতনা বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে।

আমাদের দাবি, ২০২৪ এর জুলাই মাসে আওয়ামী সন্ত্রাসী খুনীদের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা, শহীদ শরীফ ওসমান হাদীর খুনীদের বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করা। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।

পরিশেষে, কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচী সমূহ পালনে জেলার পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। জেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উক্ত কর্মসূচী পালনের আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ