আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে।

হান সেওং-সুক দেশের প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি বর্তমান রাষ্ট্রপতি লি জে মিয়ং-এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদে থেকে শিল্পখাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ