আজ : ║ ║║

‘ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে’

দেশচিন্তা ডেস্ক: বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমš^য়কারী ˆসয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন করতে হবে| বাংলাদেশকে সকল অনিয়ম থেকে মুক্ত রাখার জন্য যুব ও ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম| ক্রীড়ার মাধ্যমে সমাজকে রক্ষার জন্য সচেতনতা আবশ্যক| দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য বিত্তবানদের চিত্ত প্রসারিত করে ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান| তিনি গতকাল উত্তর হাটহাজারীর ঐতিহ্যবাহী মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রয়েল ফোট্রেস ওয়ারিয়ার্স ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন| বিশিষ্ট রাজনীতিবিদ মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের পৃষ্ঠপোষকতায় গেস্ট অব অনার ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ব্যাংকার ইসহাক মিয়া বাচ্ছু উপস্থিত ছিলেন| ফাইনাল খেলায় টুর্ণামেন্টের ম্যানেজার কায়েস রোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী জনি, প্রবীন ক্রীড়াবিদ প্রণব শীল, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মুকুল দাশ, দীপক ঘোষ, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ মঞ্জু, বিটু বড়ুয়া, আলী আকবর রনি, খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ মাসুদ প্রমুখ| ফাইনাল খেলায় এস এ স্টার ক্লাব চ্যাম্পিয়ন ও এফ আর হারিকেন্স রানার্স আপ হয়| ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মুহাম্মদ মাসুম, সেরা খেলোয়াড় মুহাম্মদ আরাফাত, উদয়মান খেলোয়াড় মুহাম্মদ সাজিদ, সেরা গোল দাতা মুহাম্মদ এরশাদ, সেরা গোল রক্ষক জেলা দলের এরশাদ নির্বাচিত হয়| প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ