আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা সহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

দেশচিন্তা ডেস্ক: বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ˆসয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ| বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় দেশের প্রত্যান্ত অঞ্চলে বৃক্ষ রোপনের একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন| এই কর্মসূচি দেশের পরিবেশের উন্নয়নে এবং দেশের রাজ¯^ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ শতভাগ কার্যকর করার জন্য সচেতন ছাত্র-ছাত্রী এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান| লানিং এক্সিলারেশন ইন সেক্রেন্ডারী এডুকেশন প্রজেক্ট মাউশি ঢাকা কর্তৃক প্রকল্পের আওতায় সোমবার (২৯ জুন) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন, র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন| বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু ˆসয়দ হায়দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সদীপ কুমার শীল, সিনিয়র শিক্ষিকা লিপি তালুকদার, হামিদা আক্তার চৌধুরী, শিরু আক্তার, শাপলা বড়ুয়া, পম্পি দাশ, সাদিকা সাবরিন, মুহাম্মদ নুরুল হুদা, ধনী চরণ শীল, মুহাম্মদ আমিনুল ইসলাম, উৎসব সেন গুপ্ত, তন্ময় লোদ, সুমাইয়া আক্তার, জবা শ্রী তালুকদার, মুহাম্মদ আজিম উদ্দিন| ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন-দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল নিছা জিনান, জান্নাতুল মাওয়া সানজিদা, তাসপিয়া আলম, নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে মোছাম্মৎ দিলরুবা আক্তার, উম্মে রায়সা, তাসমিয়া মুনতাহিনা, মেহেরিন নেচ্ছা, নিছাতুল ফারিহা, অষ্টম শ্রেণির ছাত্রীদের মধ্যে সিদরাতুল মুনতাহা, তাহমিনা হেলাল শিউলী, আফরা নাওয়ার, সপ্তম শ্রেণির ছাত্রীদের মধ্যে ইখলাসুর আলম তুলতুল, জেরিন আক্তার, ˆসয়দা রাইসা রওশন, ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের মধ্যে জয়ন্তিকা বিশ্বাস, শ্রেষ্ঠী বড়ুয়া প্রমুুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print