আজ : ║ ║║

বৃক্ষরোপণ হোক সামাজিক

দেশচিন্তা ডেস্ক: কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচীর আলোকে ২৯ জুন (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়| কর্মসূচীতে ছিল র‌্যালী, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা| প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে এবং ছাত্রী অনন্যা চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, মোঃ আলম, প্রকাশ কুমার ঘোষ, ছাত্রী উম্মে আয়মন তাসপিয়া, পুনম দাশ, সাদিয়া সুলতানা, প্রিয়ন্তী বিশ্বাস, সায়মা আক্তার, প্রেমা চৌধুরী, দিঘী চৌধুরী প্রমুখ| বক্তারা বলেন এধরণিতে নিঃ¯^ার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ| বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছিল মানবসভ্যতা| তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না| এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত| মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ ˆনসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম| পরিবেশের দূষণরোধ ও ˆবশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে| শুধু জাতীয় বৃক্ষ রোপণ অভিযান বা বৃক্ষমেলার সময় নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে| জলবায়ুর নেতিবাচক প্রভাবে চিরচেনা গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতুর বিশৃঙ্খল আচরণ প্রকৃতিকে এলোমেলো করে দিচ্ছে| এর থেকে পরিত্রাণ পেতে ভালো উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো| শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান| এতে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় ছিলেন ছাত্রী ইতি দে, মীম ঘোষ লাবনী, রাত্রী রায়, মিথিলা শীল, ত্রিবেণী চক্রবর্তী, আফরোজা জাহান, জান্নাতুল ফেরদৌস, সৃষ্টি চৌধুরী, অপর্ণা বিশ্বাস| অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রকাশিত দেয়ালিকা ‘‘ধরিত্রী’’ এর পাঠ উন্মোচন করেন শিক্ষক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ