আজ : রবিবার ║ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র বর্ষ সমাপ্তি সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি গত ২৮ জুন (রবিবার) সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে ২০২৫-২০২৬ রোটারি বছরের বর্ষ সমাপ্তি সভা সম্পন্ন করে| ক্লাব প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও সেক্রেটারি পিপি মোহাম্মদ আরমানের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি জাহেদুল ইসলাম| এরপর ক্লাবের পক্ষ থেকে রোটা বর্ষের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনামূল্যে ¯^াস্থ্য ও চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তির মতো নানা জনকল্যাণমূলক উদ্যোগ|সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ফাউন্ডেশনের টেকনিক্যাল এডভাইজার পিপি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও ডি৬৫ রিপসা টিমের নেতৃবৃন্দ পিপি মোহাম্মদ আজিজুল হক, পিপি মোহাম্মদ ইব্রাহিম|বক্তব্য রাখেন পিপি ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী , পিপি মোরশেদ আলম,পিপি সাজিদুল হক হাসান ও প্রেসিডেন্ট ইলেক্ট পলাশ বড়ুয়া, ফাস্ট লেডি জোবাইদা বেগমসহ রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট বাপ্পি শাহনেওয়াজ| এছাড়া বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি সভায় উপস্থিত ছিলেন| ক্লাবের বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা হয়| সভায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ সিনিয়র রোটারিয়ানরা|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ