আজ : ║ ║║

১-১ গোলে ড্র হলো মিশর-ইরানের ম্যাচ

দেশচিন্তা ডেস্ক: ইতিহাস গড়ার কাছাকাছি ছিল ইরান। তবে শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ায় মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দেশটিকে। এতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল মিশর।

ম্যাচের পাঁচ মিনিটেই গোলের খাতা খোলে মিশর। সালাহ বক্সের ভেতর থেকে শট নেন। সেটি সেভ করেন ইরানের গোলরক্ষক। কিন্তু রিবাউন্ড বল পেয়ে সাবের শট করলে তাতে গোল পায় মিশর। এটি মিশরের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।

এরপর আক্রমণের ধার বাড়ায় ইরান। কিছুক্ষণের মধ্যে পেনাল্টিও পায় দেশটি। ইরানের হয়ে তারেমি গোলরক্ষকের বাম দিকে কিক নেন। কিন্তু শোবেইর দুর্দান্ত ডাইভে বলটি আটকে দেন।

অবশ্য ম্যাচের ১৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ইরান। এজাতোলাহি বক্সের ভেতর শট নেন, শোবেইর সেভ করেন। কিন্তু রিবাউন্ড বল পান রেজাইয়ান এবং তিনি সবচেয়ে কঠিন কোণ থেকে বলটি জালে জড়ান। এটি ইরানের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।

খেলার একেবারে শেষ মুহূর্তে ইরান আরেকটি গোল দেয়। তবে ভিএআর-এ সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে। এতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের ইরান অবস্থান তৃতীয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ