আজ : রবিবার ║ ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ বিসিবি নির্বাচন

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগণনা শেষে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হবেন। অর্থাৎ আজকের নির্বাচনে ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক, সার্ভিসেস) থেকে নির্বাচিত হন ১ জন পরিচালক।

এবার ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালজ সিরাজউদ্দিন মো. আলমগীর।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হলেও সব বিভাগের ক্ষেত্রে বন্টন সমান নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হন দুজন করে পরিচালক। আর রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে নির্বাচিত হন একজন করে।

চট্টগ্রাম বিভাগ থেকে দুজন কাউন্সিলর নির্বাচনে মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন- মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত রাজশাহী বিভাগ থেকে, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন রংপুর বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

ক্যাটাগরি-১ এ কেবল খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনায় দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

এ দিকে ঢাকার ক্লাব থেকে মনোনয়ন তোলা ও মনোনয়ন প্রত্যাহার শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট হবে। মোট ১২টি পদের জন্য ১৬ জনের প্রার্থীতা বহাল রয়েছেন। তারা হলেন- তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব) অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ