আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫২২ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬২০ জন।

একই সময়ে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ