
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রামের বিএনপি কার্যালয়, নাসিমন ভবনের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন| তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দেশপ্রেম ও বিদ্রোহী চেতনার প্রতীক| তিনি তাঁর সাহিত্য, কবিতা ও সংগীতের মাধ্যমে অন্যায়, শোষণ ও ˆবষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন| নজরুলের লেখনী মানুষকে স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়| তিনি আরও বলেন, “বর্তমান সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক| নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে| তাহলেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে| এসময় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন| তিনি এ সময় সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংস্কৃতি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম| সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে| চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং কেন্দ্রীয় জাসাসের সদস্য, প্রখ্যাত কন্ঠ শিল্পী আব্দুল মান্নান রানা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এ.জি.এম নিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সহ-সভাপতি আছিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক শেখ জামিল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী ˆসয়দ জিয়াউদ্দিন, ফজলুল হক মাসুদ, আমিনুল ইসলাম রিপন, কণ্ঠশিল্পী এস বি সুমি, নাহিদ আক্তার নাজু, সাইদুল ইসলাম বিপলু, যুমাইল আমিন রুবেল, আব্দুল হান্নান শিবলী প্রমূখ| আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়| এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন|











