আজ : রবিবার ║ ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বোয়ালখালী যৌতুক বিহীন বিবাহ অনুষ্ঠিত

সামাজিক ব্যাধি যৌতুক ও অপচয় রোধে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার এক যুবক| সম্পূর্ণ কোরআন-সুন্নাহ ও শরিয়ত মোতাবেক কোনো প্রকার যৌতুক ছাড়াই এক অনাড়¤^র বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| গত বৃহস্পতিবার (২১ মে) বাদে আসর উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়া পাড়া হাজী সাগর আলী জামে মসজিদে এই ‘আকদ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও যৌতুকবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ¯^র মাওলানা আবুল কাশেম নুরী| ব্যতিক্রমী এই বিয়ের বর মো. বেলাল বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল জীবন সঙ্গিনীকে শরিয়ত মোতাবেক কোনো প্রকার যৌতুক ছাড়াই ঘরে তুলবো| এ বিষয়ে আমি মাওলানা আবুল কাশেম নুরী হুজুরের কাছে ওয়াদা করেছিলাম| আজ সেই ওয়াদা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত| আমি চাই আমাদের দেখে অন্য যুবকেরাও উৎসাহিত হোক|” জাফর ফেরদৌস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জাফর আহমদ বলেন, আমাদের সমাজে তরুণ প্রজন্মকে যৌতুক বিহীন বিবাহের জন্য উৎসাহ দেওয়ার জন্য একটি ব্যতিক্রম আকদ অনুষ্ঠান সবার জন্য শিক্ষানীয় আশা করি আমরা আগামীতে যৌতুক মুক্ত সমাজে বিবাহ প্রচলন শুরু করতে পারবো| আনজুমানে রজভীয়ার নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে দেশব্যাপী যৌতুকবিরোধী আন্দোলন করে আসছি| আজকের এই বিয়ে সেই আন্দোলনেরই একটি সফল ফসল| বিয়ের আগে বা পরে টাকা দাবি করা, ফার্নিচার বা বিশাল বরযাত্রী দাবি করা সম্পূর্ণ হারাম| ইসলামে সহজ ও অনাড়¤^র বিয়ের তাগিদ দেওয়া হয়েছে|” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফর-ফেরদৌস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জাফর আহমদ, আলহাজ্ব মাওলানা জাফর আলম আলকাদেরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এনাম, মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী, হাজী ছকির আহমদ, জাহাঙ্গীর আলম, মোঃ আলী, নুরুল আবসার, মোঃ ˆসয়দ সাথী, মাওলানা গিয়াসউদ্দিন এবং আহমদ নুর| যৌতুকমুক্ত বিয়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করায় বর মো. বেলাল এবং আন্দোলনের অগ্রপথিক মাওলানা আবুল কাশেম নুরীকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে ‘জাফর-ফেরদৌস ফাউন্ডেশন’ ও ‘খাজা ঐক্য সংগঠন’|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ