আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

রাসুল (সা.) ও সাহাবীদের ব্যবহারিক জীবনের আলোকে আমাদেরকে জীবন গঠন করতে হবে — মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাসুলে করিম (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত চকবাজার থানা জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু বক্তব্য ও শ্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং তাদের চারিত্রিক সততা, আমানতদারিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের মাধ্যমে সমাজের মানুষের আস্থা অর্জন করতে হবে। একজন কর্মীর ব্যবহারিক জীবন এমন হতে হবে, যাতে সাধারণ মানুষ ইসলামের সৌন্দর্য ও আদর্শ তার আচার-আচরণের মধ্যেই খুঁজে পায়।

তিনি আরও বলেন, রাসুল (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তিনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ও মানুষের কল্যাণে আত্মনিবেদনের যে শিক্ষা দিয়েছেন, তা ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। সাহাবায়ে কেরাম দুনিয়ার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই আমাদেরকে সমাজ পরিবর্তনের আন্দোলন এগিয়ে নিতে হবে।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারে সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

শিক্ষা শিবিরে বক্তারা বলেন, অগ্রসর কর্মীদেরকে যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ বাস্তব জীবনে চর্চা করতে হবে। দেশ ও জাতির কল্যাণে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, মোহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামাল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ