আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এ সময় সিঙ্গাপুরের হাইকমিশনার ডা. শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপিও উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ