আজ : শনিবার ║ ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

দেশচিন্তা ডেস্ক: সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।

সরকার পরিচালনা ও রাজপথের রাজনীতির মধ্যে যাতে দূরত্ব না বাড়ে সেজন্য দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সতর্ক করেছে বিএনপি। দল যাতে সরকারে বিলীন না হয়, রুদ্ধদার বৈঠকে নেতাদের সে বার্তাও দেয় বিএনপি। একই সঙ্গে পাঁচ মাসের বিরতির পর আবারও সক্রিয় হলো দলটি।

এদিকে সরকারের নীতি ও কাজের সঙ্গে দলের নেতাদের সেতুবন্ধন মজবুত করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্ন, সংগ্রাম আর নেতৃত্বের বার্তায় স্পষ্ট করলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকার ও দলের রাজনৈতিক অগ্রাধিকার।

সরকারবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও বহুমুখী কূটচাল মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

এর আগে ওয়াকিমুল ইসলাম নামের এক বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তি ও অদম্য ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ গড়ে তোলায় ওয়াকিমুলের প্রশংসাও করেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ