আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

দেশচিন্তা ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন তিনি। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

আগামী ৪ মে পর্দা উঠবে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলবে ৮ মে পর্যন্ত। এবারের আসর বসছে নয়াদিল্লির ‘ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস’ এবং ‘ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র’—এই দুটি ভেন্যুতে।

এমন শিল্পী আর জন্মাবে না, আশা ভোঁসলেকে নিয়ে রুনা লায়লা

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘আপনার সুমধুর কণ্ঠ ও বর্ণাঢ্য যাত্রা দুই দেশের কোটি মানুষের হৃদয়ে সেতুবন্ধন তৈরি করেছে। আপনার সংগীত কেবল সুর নয়, বরং আমাদের যৌথ আবেগ ও স্মৃতি।’

সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা এক ভিডিওবার্তায় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মর্যাদাপূর্ণ এই সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। দিল্লির এই আয়োজনে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

রুনা লায়লা-আলমগীরের মধ্যে কে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন?

রুনা লায়লার আগে মাত্র তিনজন এই বিশেষ সম্মাননা পেয়েছেন। ২০১২ সালে ভারতীয় অভিনেত্রী জোহরা সেহগাল, ২০১৫ সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এবং ২০১৬ সালে রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানাকে দেওয়া হয়েছিল এই সম্মাননা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ