আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চবির ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীর স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন বন্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৮.০৪.২০২৬ তারিখে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৫তম সভার ২নং সিদ্ধান্তক্রমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে সাধারণ ও কোটার আসনে প্রাথমিকভাবে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন বন্ধ (Stop Auto Migration) করতে চাইলে ৩০ এপ্রিল ২০২৬ তারিখের (অফিস চলাকালীন) মধ্যে স্বশরীরে অথবা আইসিটি সেল বা সংশ্লিষ্ট ইউনিটের ই-মেইলে আবেদন করতে পারবে। ই-মেইলে প্রেরিত আবেদনসমূহ পরবর্তীতে আইসিটি সেল হেল্প ডেস্কের মাধ্যমে Registered Phone নম্বরে Call করে যাচাই-বাছাই করা হবে।

উল্লেখ্য, সাধারণ ও কোটার আসনে Stop Auto Migration এর আবেদনকারী ব্যতীত পরবর্তী পর্যায়ে বাকী শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মানুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন (Auto Migration) চলমান থাকবে।

উল্লেখ্য, স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সকল বিভাগ/ইনস্টিটিউটের ক্লাস এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৩ মে ২০২৬ তারিখে (রবিবার) অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ