আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

দেশচিন্তা ডেস্ক: বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কৃষকদের ভোগান্তি কমাতে শিগগিরই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, আগের ডিলাররা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এবং সার আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে প্রান্তিক কৃষকেরা সময়মতো সার পাচ্ছিলেন না। কৃষকদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য থাকবেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কমিটির নেতৃত্ব দেবেন।

নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি সংকট নিরসনে বিরোধীদলীয় নেতার প্রস্তাব সংসদে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এই সংকট মোকাবিলা করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ