আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ১১ দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না- মুহাম্মদ নজরুল ইসলাম
গণভোটের রায় ও “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় নগরীর জিইসি সেন্টার প্লাজায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণবিরোধী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশের ছাত্র-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ যে পরিবর্তন এনেছে, সরকার তা বাস্তবায়নে আন্তরিক নয়। একদিকে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও অন্যদিকে সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশ ও গণভোটের রায় বাস্তবায়ন বিল বাতিল করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতাদের সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসছে না। পাশাপাশি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস এখনো বন্ধ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এবং অনতিবিলম্বে হামলাকারীরা সকল সন্ত্রাসীদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

চট্টগ্রাম মহানগর ১১ দলের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) চট্টগ্রাম মহানগরীর যুগ্মসমন্বয়ক মীর মুহাম্মদ শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টির( জাগপার) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সভাপতি আতিক বিন ওসমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির চট্টগ্রাম মহানগরীর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি এডভোকেট আব্দুল মোতালেব, লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আলা উদ্দীন আলী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, খেলাফত মজলিস যুব শাখার সভাপতি আবু তাহের তুরাবি, নেজামত ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, এলডিপির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী জাফর আহমদ চৌধুরী, নেজামত ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, নগর এবি পার্টির সেক্রেটারি এডভোকেট আবুল কাসেম, নগর বিডিপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, নেজাম ইসলাম চট্টগ্রাম মহানগরী নেতা মাওলানা মুমিনুল হক, খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর নেতা মোহাম্মদ জাহেদ হোসেন, জাগপা নেতা মুহাম্মদ হারুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ এপ্রিল শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মোড়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে তারা সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ