আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বৈষম্যমূলক ব্যবস্থা অবসানে চট্টগ্রাম যুব বিদ্রোহ লড়াইয়ের অনুপ্রেরণা – বাসদ

দেশচিন্তা ডেস্ক: ৯৬তম মহান চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস স্মরণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলাশাখার পুষ্পস্তবক অর্পন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।

আজ, ১৮ই এপ্রিল, সকাল ১০টায় নগরের জেএম সেন হল প্রাঙ্গণে বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্য সেনের আবক্ষ ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলা শাখা। এই সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু। বাসদ চট্টগ্রাম জেলা সদস্য হেলাল উদ্দিন কবির, নুরুল হুদা নিপু, সুপ্রীতি বড়ুয়া। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, নগরের স্কুল বিষয়ক সম্পাদক পাহাড়তলী-খুলশী থানা কমিটির আহ্বায়ক উম্মে হাবিবা শ্রাবণী, নগরের সদস্য নোমান উদ্দিন, সাকিব, নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “মাস্টারদা সূর্য সেন এর নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল বৃটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করে চট্টগ্রামকে স্বাধীন করেছিলেন। পরাধীন জাতির সামনে আপোষহীন লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন তুলে ধরেছিলেন। আজ শাসকগোষ্ঠী সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারকেশ্বর দস্তিদার সহ সকল বিপ্লবীদের সংগ্রামের ইতিহাস শ আড়ালে রেখে স্বার্থ হাসিলের উন্নয়ন আর বৈষম্যমূলক শাসন ব্যবস্থা চালিয়ে যেতে চায়। বিপ্লবীরা বৃটিশ শাসনমুক্ত দেশের জন্য লড়াই করেছিলেন। সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসনমুক্ত হয়ে দেশ স্বাধীন হয়েছিলো । কিন্তু স্বাধীন দেশের ৫৫ বছর পরও আমরা তাদের অপূরিত স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নি।পাহাড়সম বৈষম্য বজায় রেখেই আমদের দেশের শাসকশ্রেণী দেশ পরিচালনা করছে।জনগনের মৌলিক অধিকার গুলো থেকে।জনগণকে বঞ্চিত করছে।অন্ন, বস্ত্র,শিক্ষা চিকিৎসার ব্যয় মেটাতে জনগণকে হিমশিস খেতে হচ্ছে। দেশে হামের প্রাদূর্ভাবে শতশত শিশু মৃত্যুবরণ করছে কিন্তু সরকার নির্বিকার। দেশে দূর্নীতিবাজ, ধর্ষক–ঋণখেলাপিদের লুটপাটেের সুযোগ করে দেয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এই স্বাধীনতার জন্য বৃটিশবিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। কিন্তু আজকে দেশের জনগণ সিন্ডিকেটের দৌরাত্মে অসহায়, কৃষক ফসলের মূল্য পায়না, শ্রমিক ন্যয়সঙ্গত মজুরি পায় না। জনগণের এই দুর্ভোগ থেকে মুক্তির জন্য মাস্টারদা সূর্য সেন-প্রীতিলতা ওয়াদ্দেদারদের আদর্শকে ধারণ করে শোষণমুক্তির রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে। ”

পুঁজিবাদী শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অগ্রবর্তী হয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পতাকাতলে শ্রমিক শ্রেণিকে সমবেত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে যুব বিদ্রোহ দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও র‍্যালী করে চেরাগী পাহাড় মোড়ে এসে কর্মসূচি শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ