
দেশচিন্তা ডেস্ক: এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এক বার্তায় তিনি বলেন, জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া সোনামণিদের জন্য রইল শুভকামনা। তিনি আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তা’আলা যেন পরীক্ষার্থীদের পূর্ণ যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন এবং সুস্থতার সাথে পরীক্ষা সম্পন্ন করার শক্তি ও সামর্থ্য দেন।
তিনি আরও বলেন, পরিক্ষার্থীরা বাসায় লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং প্রশান্তির সাথে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দানে লোডশেডিং এর যন্ত্রণা থেকে পরীক্ষার্থীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
পরিশেষে তিনি আবারও সকল পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।











