আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

উৎসবমুখর বৈশাখ ও ঈদ পুনর্মিলনীতে মুখর ডিওএইচএস, চট্টগ্রাম

দেশচিন্তা ডেস্ক: ডিওএইচএস প্রাঙ্গণে বৈশাখ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য ও উৎসবমুখর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ মার্চ ২০২৬, শনিবার আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা ও অংশগ্রহণমূলক নানা আয়োজন, যা পুরো এলাকা জুড়ে সৃষ্টি করে প্রাণবন্ত পরিবেশ।
সকাল থেকেই ডিওএইচএস লেডিস ক্লাবের সদস্যদের মধ্যে বিরাজ করছিল উৎসবের আমেজ। দলবেঁধে দোলনায় চড়া, হাসি-আনন্দ আর হৈচৈয়ে তারা যেন ফিরে গিয়েছিলেন শৈশবের নির্ভার স্মৃতিতে। বয়োজ্যেষ্ঠরাও পিছিয়ে ছিলেন না—সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক সর্বজনীন মিলনমেলা।
পুরুষদের অংশগ্রহণে পিলো পাসিং খেলায় জমে ওঠে আয়োজন। পাশাপাশি সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত সবাই। নারীদের ডার্ট নিক্ষেপ প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ।
স্টলজুড়ে ছিল বৈশাখী পিঠা-পুলি, খাজা-গজা ও নানা মুখরোচক খাবারের সমাহার, যা উপস্থিত সবার রসনা তৃপ্ত করে। এছাড়া সাজিনাজ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং কোলবিডির পক্ষ থেকে সার্বক্ষণিক ফ্রি ইন্টারনেট সুবিধা প্রদান অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে।
খাবারের ব্যবস্থাপনায় মেজর আবুল হোসেন ও বুলবুলের দক্ষতা প্রশংসিত হয়। ডিওএইচএসের নিয়মিত আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সবুরের আন্তরিক সহযোগিতায় তার ভবনে খাবার প্রস্তুতের সুব্যবস্থা করা হয়, যা আয়োজকদের জন্য ছিল সহায়ক।
হাইওয়ে সুইটসের সৌজন্যে কফি পরিবেশনের বিশেষ আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। রাফেল ড্র পর্বটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন লিটন, যা উপস্থিত সবার মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।
ডিওএইচএস পরিষদের সভাপতি ও সেক্রেটারির সার্বিক তত্ত্বাবধানে এবং কালচারাল সেক্রেটারি রোকসানা আক্তারের দক্ষ নেতৃত্বে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
এই আয়োজন ডিওএইচএস বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ