আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকার দরিদ্র দিনমজুর পরিবারের সন্তান কায়েম উদ্দিন মুন্না (২০) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। তার দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় বর্তমানে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ডায়ালাইসিস ও সমাজের সহানুভূতিশীল মানুষের সহায়তা।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। এতে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকারও বেশি ব্যয় হচ্ছে, যা দিনমজুর বাবার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কায়েমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। এই প্রতিস্থাপনে ব্যয় হতে পারে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। তবে নিকট আত্মীয়ের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করা গেলে খরচ কমে ১৫ থেকে ২০ লাখ টাকায় নামতে পারে। তবুও এই বিপুল অর্থ সংগ্রহ করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।

এদিকে, কায়েমের অসহায় পরিস্থিতির কথা জেনে স্থানীয় এলাকাবাসী ইতোমধ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন এবং অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তা অপ্রতুল হওয়ায় তার চিকিৎসা অনিশ্চয়তার মুখে রয়েছে।

এ অবস্থায় কায়েমের জীবন রক্ষায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষায়, “আপনার সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি তরুণ প্রাণের হাসি। মানবসেবাই সর্বোত্তম ইবাদত।”

সাহায্য পাঠানোর ঠিকানা:
📌 ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, সাতকানিয়া শাখা
📌 হিসাবের নাম: ALA UDDIN
📌 হিসাব নম্বর: 1214601028266
📌 রাউটিং নম্বর: 200157061
📱 বিকাশ/নগদ: 01877-256638

মানবিক সহায়তার মাধ্যমে একটি জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ