আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় চোলাই মদ ও মোটরসাইকেলসহ আটক ১

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্থানীয় জনসাধারণের সহায়তায় দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সাতকানিয়া থানাধীন ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

আটক ব্যক্তি উজ্জ্বল দে (৫২)। তিনি বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ এলাকার মৃত হারাধন দে’র ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মসজিদ কলোনী এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দুয়ারা ব্রিজের পূর্ব পাশে মাহালিয়া সড়কে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে ৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি লাল রঙের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে এবং আলামত জব্দ করে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. রোমান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮ ধারায় মামলা নং-১৬, তারিখ ১৬ এপ্রিল ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ