আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আসমাউল হুসনা (২৪) নিহত সুলতান মাহমুদ আরজুর (৩০) স্ত্রী বলে জানা গেছে।
মামলার বাদী ওয়াসেদ মোহাম্মদ সৌরভ (২২) জানান, তার বড় ভাই সুলতান মাহমুদ আরজু চর খাগরিয়া এলাকার একটি ভাড়া বাসায় অবস্থানকালে হত্যার শিকার হন। এ ঘটনায় তিনি আসমাউল হুসনা, মোঃ মিরাজ (২৫), আমেনা বেগম (৬০), ফাতেমা আক্তার মুন্নি (২৮)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়া থানাধীন ০২নং খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া এলাকায় একটি ভাড়া বাসার কক্ষে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ রাত থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল পর্যন্ত কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ জানায়, প্রথমে ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে (নং-২১/২৫, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়। পরবর্তীতে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে নতুন করে হত্যা মামলা (নং-১৫/২০২৬) দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, মামলা রুজুর পর বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি আসমাউল হুসনাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ