আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আরামবাগকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো কিংস, পুলিশকে হারিয়ে দুইয়ে উঠে এলো ফর্টিস

দেশচিন্তা ডেস্ক: আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস।

শনিবার (১১ এপ্রিল) নিজেদের মাঠে আরামবাগকে ২-১ গোলে হারিয়েছে কিংস। এর আগে ফেডারেশন কাপে দুই দলের সবশেষ দেখায় ৫-০ গোলের জয় পেয়েছিল রাকিবরা।

লিগের দ্বাদশ রাউন্ড শেষে বসুন্ধরার পয়েন্ট ২৭। একই দিনে পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস এফসি। আর ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আবাহনী।

কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আরামবাগের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে দোরিয়েলতন ও সানডেরা। তাদের সমন্বিত আক্রমণের ফল আসে ২৪তম মিনিটে। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর উদ্দেশ্যে কাটব্যাক করেন রাকিব, নিখুঁত প্লেসিং শটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা দোরিয়েলতন এ ম্যাচের পর নিজের গোলসংখ্যা বাড়িয়ে দাঁড় করিয়েছেন ১৩-তে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর সুলেমানে দিয়াবাতে, যার গোল ৯টি।

এর মাত্র চার মিনিট পরই ব্যবধান আরও বাড়ায় কিংস। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের থ্রু পাস পেয়ে দোরিয়েলতন বক্সে আড়াআড়ি বল বাড়ান, দারুণ হেডে বল জালে জড়ান এমানুয়েল সানডে।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় আরামবাগ, আক্রমণেও দেখা যায় বাড়তি তীক্ষ্ণতা। ৫৫তম মিনিটে কিজিতো কেওয়ামে সতীর্থের লং পাস নিয়ন্ত্রণে এনে বল জালে পাঠালেও সেটি বাতিল হয়। সহকারী রেফারি পরে ব্যাখ্যায় জানান— বল নিয়ন্ত্রণের সময় কিজিতোর বাহুর উপরের অংশে নয়, নিচের অংশে স্পর্শ লেগেছিল।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আরামবাগের খেলোয়াড়রা। কিজিতো নিজেও বারবার বোঝানোর চেষ্টা করেন যে তিনি বাহুর উপরের অংশ ব্যবহার করেছিলেন। তবে শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তই বহাল থাকে।

৬৩তম মিনিটে অবশ্য ব্যবধান কমায় সক্ষম হয় আরামবাগ। সতীর্থের থ্রু পাস ধরে এগিয়ে গিয়ে এমানুয়েল টনির বাধা এড়িয়ে শট নেন ল্যানটেই-মিলস, তাতে পরাস্ত হন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে এরপর আর সমতা ফেরানো সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে সপ্তম হারের হতাশা নিয়ে ৯ পয়েন্টে টেবিলের তলানিতেই রয়ে গেছে আরামবাগ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ