আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনসাধারণ। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া থানার ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমিরা পাড়া এলাকায় জনৈক শাহীন প্রফেসরের বসতবাড়ির পেছনে স্থানীয় জনসাধারণ চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে সাতকানিয়া থানার এসআই (নিরস্ত্র) মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেন।

আটককৃতরা হলেন— মো. সরওয়ার উদ্দিন রমজান (২৯), পিতা মৃত এস্তাফিজুর রহমান, গ্রাম বড় দুয়ারা (হারুন সওদাগরের বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড, বাজালিয়া ইউনিয়ন; মো. শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৮), পিতা মৃত শামছুল ইসলাম; মো. হাবিবুর রহমান (২৭), পিতা মৃত আবুল হোসেন— উভয়ের বাড়ি বাজালিয়া এলাকায়; এবং মো. সানোয়ার হোসেন (২৬), পিতা মনির আহমেদ, গ্রাম সুয়ালক বাজার, বান্দরবান সদর।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাতকানিয়া থানার এফআইআর নম্বর-১২, তারিখ ১০ এপ্রিল ২০২৬। পুলিশ জানিয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ