আজ : শনিবার ║ ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চকরিয়া উপজেলা ও পৌরসভা উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: নব‍্য ফ‍্যসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে – মুহাম্মদ শাহজাহান
চকরিয়া উপজেলা ও পৌরসভা উদ্যোগে আয়োজিত ১১ এপ্রিল সকাল ৯টায় চকরিয়া স্থানীয় মিলনায়তনে রুকন শিক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিক্ষ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগ জনক।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ শাহজাহান জোর দিয়ে বলেন, নব‍্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শক্তি এবং নৈতিক নেতৃত্ব অত্যন্ত জরুরি। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তিনি নিজেদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

উক্ত শিক্ষা শিবিরে চকরিয়া উপজেলার জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

শিক্ষা শিবিরের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

এতে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আরিফুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ