আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া-৬ ও শেলপুর-১ আসন থেকে নবনির্বাচিত দুই এমপির শপথ রোববার

দেশচিন্তা ডেস্ক: বগুড়া-৬ ও শেলপুর-১ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (১২ এপ্রিল)।

এদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে নতুন দুই এমপিকে শপথ পড়াবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হন। তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।

একই দিন অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রথমে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনেও তিনি নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন। ফলে শূন্য হয় আসনটি এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-১ আসনে একজন বৈধ প্রার্থী নির্বাচনের আগে মৃত্যুবরণ করায় আসনটির ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ১২ ফেব্রুয়ারি সেখানে ভোট হয়নি। গত ৯ এপ্রিল বগুড়া-৬ এর সঙ্গে শেরপুর-১ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ