আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশচিন্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতে গত কয়েকদিন ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী।

রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, দুইটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ড্রোন হামলার শিকার হয়েছে। দেশটি বলছে, হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আরেক হামলা নিয়ে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী শহরে অবস্থিত তাদের কমপ্লেক্সও একটি ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি।

এ ছাড়া কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার কারণে শুয়েক তেক সেক্টরের কমপ্লেক্সে আগুন ধরেছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।

টানা ৩৭ দিন ধরে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

অন্যদিকে এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানি বাহিনী। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইসরায়েলে হামলা চালাচ্ছে। প্রথমদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ