আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বারাকা শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং গ্রীন ইয়ার্ড এর উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের জাহাজভাঙ্গা শিল্পকে বৈশ্বিক মানে উন্নীতকরণের আশাবাদ
বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং গ্রীন ইয়ার্ডের শুভ উদ্বোধন উপলক্ষে পবিত্র খতমে সহীহ্ বুখারী, দোয়া মাহফিল, শিপ বিচিং পরিদর্শন ও মেজবান ৪ এপ্রিল দুপুরে সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরীঘাটাস্থ কোম্পানির নিজস্ব ইয়ার্ডে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে উক্ত উদ্বোধন কার্যক্রম তদারকি করেন বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের সিও ফাহিম ইবনে আলম, সিইও ফুয়াদ ইবনে আলম। এতে বিএসবিএর নেতৃবৃন্দ, স্থানীয় ও মহানগর রাজনৈতিক নেতৃবৃন্দ, খুলশী ক্লাব লিমিটেড এর নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংস্থার নেতৃবৃন্দ, দেশবরেণ্য ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানির প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ ও প্রতিনিধি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বারাকা গ্রীন শিপ ইয়ার্ডে জাহাজ শিল্প সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরিদর্শন ও প্রশিক্ষণ কার্যক্রমে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের সিইও ফুয়াদ ইবনে আলম বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা, এই খাতে কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন, মাইগ্রেশন অব লেবার ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে অবহিতকরণ, বারাকা গ্রীন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে এসে এই শিল্পে কাজ করার সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কেও তথ্য দেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শিল্পকে বৈশ্বিক মানে উন্নীতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতে বারাকা অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য মেজবান সহ অন্যান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ