আজ : রবিবার ║ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেবায় এগিয়ে আসাতে সিভিল সার্জনের আহবান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন -২০২৬ ও ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা,মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ এগিয়ে আসার দৃঢ় আহ্বান জানিয়েছেন ‌।এছাড়া তিনি আরো বলেন, হোমিও চিকিৎসা সেবা ও ঔষধের গুণগত মান, ভালো মানের হোমিও চিকিৎসা জরুরি বলে মনে করেন।
তিনি বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলনের সাফল্য কামনা করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আইনজীবী গোলাম মাওলা মুরাদ,এন এস ডি এফ’ র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা, মোঃ হাবিবুর রহমান।
ডাঃ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ডা,একেএম ফজলুল হক সিদ্দিকর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার ডাঃ মোঃ আমীর হোসেন, বান্দরবানের ডাঃ আহসান হাবীব, প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ আব্দুস সোবহান, বন্দর জোনের সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব, কক্সবাজার জেলার ডাঃ মোঃ ফরিদ, কুমিল্লা জেলার ডাঃ আব্দুল বারী,ডাঃ পংকজ রুদ্র, ডাঃ মনজুর মোর্শেদ,প্রবীণ চিকিৎসক দিলীপ মিত্র, ডাঃ আজিজুর রহমান, ডাঃ এম এ কাশেম, ডাঃ ফয়সাল আহমেদ, ডাঃ ফজল, ডাঃ নাফিস, প্রবীণ চিকিৎসক ডাঃ তপন ভৌমিক, ভোলা জেলার ডাঃ ও সিনিয়র সাংবাদিক কিরন শর্মা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ