আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০ লাখ স্কাউটকে সরকারি কর্মসূচিতে সম্পৃক্ত করবে সরকার

দেশচিন্তা ডেস্ক: জাতীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ২০ লাখ স্কাউটকে সরকারি কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

৩ এপ্রিল (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউটের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ববি হাজ্জাজ বলেন, জাতীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ২০ লাখ স্কাউটকে সরকারি কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।

‘মেন্টরিং’, বৃক্ষরোপণ এবং জ্বালানি সাশ্রয়সহ বিভিন্ন জনসেবামূলক কাজে স্কাউটদের দক্ষতা ও নৈতিকতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট বাহিনী আগামী দিনে দেশ ও সমাজ গঠনে সরাসরি নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘ ছয় দশক ধরে শৃঙ্খলা, সেবা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে অনন্য ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তনে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, অসামাজিক কার্যক্রম রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতেও তিনি স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি স্কাউটদের সেবামূলক কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যাপক মো. রমজুল হক স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন।

রোভার স্কাউট গ্রুপের লিডার ড. ফাতিমা আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। রোভার স্কাউট গ্রুপের লিডার তানজীনা বিনতে নূর ও প্রাক্তন সিনিয়র রোভার মেট মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।

এর আগে ঢাবি রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসব উপলক্ষ্যে দু’দিনব্যাপী ঘোষিত কর্মসূচি হিসেবে র‌্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ছাত্র-শিক্ষক কেন্দ্রে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ