
দেশচিন্তা ডেস্ক: সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপনের লক্ষে ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমাদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এ দলের আত্মপ্রকাশ হয়।
দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, ৭২ এর সংবিধান বাতিল করে ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এ দল।
এছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয় সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।
এ সময় মাসব্যাপী দলের কর্মসূচিও ঘোষণা করা হয়।
পড়েছেনঃ ১১










