আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই

দেশচিন্তা ডেস্ক: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিউএফটি) টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই স্মারকে সই করা হয়।

স্মারক সই অনুষ্ঠানে বিউএফটির পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্প নকশা) ড. অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডেটাবেইস, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন জোরদার করা হবে এবং মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও হস্তান্তর উৎসাহিত করা হবে।

চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে।

অন্যদিকে বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। সমঝোতা স্মারকে একটি পর্যবেক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি তিন বছর মেয়াদি, যা পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ