আজ : বুধবার ║ ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের দল হারিয়েছে নেপালকে। যুবাদের জয়ের ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রথমার্ধেই নিজেদের প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর আর কোনো দলই জালের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

নেপালের বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটের মাথায়ই প্রথম গোলের সুযোগও পেয়েছিল দল। তবে মুরশেদ আলীর পাস থেকে বল পেয়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে তার নেওয়া শট লক্ষ্যভেদ করতে পারেনি, চলে যায় অনেক বাইরে দিয়ে।

তবে শুরুতেই সুযোগ হারালেও গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। কর্ণার কিক থেকে দুর্দান্ত এক পাস দেন মুরশেদ আলি। তাঁর নিখুঁত ক্রস থেকে বল পেয়ে মাথা ছুইয়ে জালের ঠিকানা খুঁজে পান মানিক।

মানিকের গোলে লিড নেয় বাংলাদেশ। এদিকে এক গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে লড়াই করে নেপাল। তবে বাংলাদেশের রক্ষণকে পরাস্ত করতে পারেনি দলটি। এদিকে বিরতির আগে আরও একবার জালের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে রোনান সুলিভান গোল করলেও তা বাতিল হয় ইফসাইডের কারণে।

বিরতির পরও নেপাল মরিয়া লড়াই করেছে সমতায় ফিরতে। তবে বাংলাদেশের রক্ষণ আর গোলরক্ষকের নিপুণতায় শেষ পর্যন্ত জালের দেখা পায়নি নেপাল। বাংলাদেশও বেশ কয়েকবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। তবে ১-০ গোলের জয়ে ঠিকই নিশ্চিত করে ফাইনালের টিকিট।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ভুটান। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ