আজ : রবিবার ║ ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল

দেশচিন্তা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে (১৭ মার্চ) মঙ্গলবার। এই ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ