আজ : মঙ্গলবার ║ ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

দেশচিন্তা ডেস্ক: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ’র কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ফুজাইরাহ ওমান উপসাগরের তীরবর্তী বন্দর। ট্যাংকার জাহাজটি ওমান উপসাগরের যে এলাকায় হামলার শিকার হয়েছে, সেটি ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে এবং সেটি নোঙ্গর করা অবস্থায় ছিলো।

জাহাজটিতে বিস্ফোরক কোনো বস্তু আঘাত হেনেছে। সেটি ড্রোন, না ক্ষেপণাস্ত্র না-কি অন্যকিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় জাহাজটির বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ফের শুরু হতেই সাময়িক ভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরশাহি।

তার প্রভাব পড়ে বিমান পরিষেবাতেও। যদিও কিছুক্ষণ বন্ধ রাখার পরে আকাশসীমা পুনরায় খুলে দেয় সংযুক্ত আরব আমিরাত। বিমান পরিষেবাও ফের স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানাচ্ছে রয়টার্স।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ