আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

খিড়কি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: ১৫ মার্চ (রোববার), চট্টগ্রাম স্টেশন রোডস্থ দ্বীপ রেস্টুরেন্ট এ চট্টগ্রাম গীতিকার, সুরকার, কণ্ঠ ও অভিনয় শিল্পীদের সমন্বিত সংগঠন খিড়কি’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১৩তম ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে ও মাসুদ খান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী সাইফুদ্দীন রাশেদ ছিদ্দিকী (রাশেদ চৌধুরী) সঙ্গীত শিল্পী কল্যানী ঘোষ, নাট্যকার নুরুল ইসলাম নুরু, আব্দুল মালেক কাওয়াল, সৈয়দ জিয়া উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কণ্ঠ শিল্পী গীতা আচার্য্য, কণ্ঠ শিল্পী এস.এম. মানিক, কণ্ঠ শিল্পী গীতা আচার্য্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার মোস্তফা সাগর, কণ্ঠ শিল্পী ফারুক হাসান, নাট্য অভিনেতা আইয়ুব মাহমুদ, নাট্য অভিনেতা এম এ জব্বার, কণ্ঠ শিল্পী রিদুওয়ান, কণ্ঠ শিল্পী নাসরিন আক্তার মেঘলা, কণ্ঠ শিল্পী রেশমী, কণ্ঠ শিল্পী মুন্নি আক্তার মারিয়া, নাট্য অভিনেতা জাবের হোসেন, কণ্ঠ শিল্পী মৌ চৌধুরী, গীতিকার হারুন উর রশিদ হারুন প্রমুখ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা তৌহিদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ