আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

“কুরআনের মহিমা” হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: জাতীয় শিশু সংগঠন “লাভ দ্য পুওর চিলড্রেন ওসিটিজি২৪ (ঈঞএ২৪) এর উদ্যোগে আয়োজিত “কুরআনের মহিমা” হিফজুল কুরআন প্রতিযোগিতা পবিত্র ১৫ মার্চ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুরআনের হাফেজগণ, ইসলামি চিন্তাবিদ, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, এসভিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়,আনোয়ারা স্টুডেন্ট ফোরামের সভাপতি তানবিরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন “লাভ দ্য পুওর চিলড্রেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চ্যানেল এস এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন সিটিজি ২৪ এর প্রধান নির্বাহী কে.এম.ফোরকান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি কোরআনের হাফেজদের সম্মানে ইফতার মাহফিল, সম্মাননা প্রদান এবং ঈদ উপহার বিতরণ করা হবে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিশু ও তরুণদের মধ্যে কুরআনের শিক্ষা বিস্তার এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করার জন্য এই উদ্যোগের প্রশংসা করেন। উদ্ভোধকের বক্তব্য ওসমান গনি মনসুর বলেন নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা গ্রহণে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ