আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সুন্নিয়তের প্রচার ও সঠিক আকিদা প্রতিষ্ঠায় আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ.)’র অবদান অতুলনীয়

দেশচিন্তা ডেস্ক: আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (রহ.) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও কামেল পীর। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা প্রচারে উনার অবদান ছিল অতুলনীয়। হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে বহু ছাত্রকে দ্বীনের আলোয় আলোকিত করেছেন। তরিকতের খেদমতের মাধ্যমে অসংখ্য পথহারা মানুষ কে সঠিক পথ দেখিয়েছেন। দ্বীনি খেদমতের অংশ হিসেবে তিনি শতাধিক ইসলামি গ্রন্থ রচনা করেন এবং অসংখ্য মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে সুন্নিয়তের প্রচার ও সঠিক আকিদা প্রতিষ্ঠায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠিত মাদ্রাসার ৫৩তম বার্ষিক সালানা জলসা এবং ওরছ শরীফ প্রতি বছরের ন্যায় আগামী ৩১ মার্চ ২০২৬ইং ৫ দিনব্যাপী আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। অদ্য ১৪ মার্চ, ২০২৬ইং, ২৪ রমজান, রোজ শনিবার, চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (অনার্স, মাস্টার্স) মাদরাসা’র অনার্স বিভাগের ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরীক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.)’র সভাপতিত্বে গাউছে জামান, উস্তাজুল ওলামা হযরতুলহাজ্ব শাহ সুফী আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.)’র কর্মময় জীবনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান ও শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনউদ্দীন আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী এবং বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত মজলিসে শুরার সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা স.উ.ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দীন সিদ্দিকী, সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন রশীদ আল কাদেরী আশরাফী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার অধ্যাপক আল্লামা নুরুন্নবী আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক চেয়ারম্যান, ড. এ.এস.এম বোরহান উদ্দীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, কাযী শফিউল আজম আল কাদেরী, মোহাদ্দেস একেএম ইউসুফ, মাওলানা মুহাম্মদ আবদুন্নবী আল কাদেরী, আল্লামা অধ্যক্ষ আবু ছালেহ, অধ্যক্ষ শাহ আলম, মাওলানা মঈনুদ্দীন খান মামুন, মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, মাওলানা কামাল উদ্দিন আজিজ সহ অসংখ্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ উপস্থিত ছিলেন। পরিশেষে সকল ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদেরকে আগামী ৩১ মার্চ সালানা জলসা এবং ওরছ শরীফে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম, মোনাজাতের মাধ্যমে উক্ত আলোচনা সভা সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ