আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কোরআনের সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যক্ষ হেলালীর

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী কোরআনের আদর্শভিত্তিক সমাজ গঠনে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মানবতার কল্যাণ, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আল কোরআনের নির্দেশনা অনুসরণ করা জরুরি। কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (১৩ মার্চ) পশ্চিম শুলকবহর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, অবিচার ও নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোরআনের আলোকে মানুষকে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের উত্তম সময়। এই মাসে মানুষকে কোরআনের শিক্ষার দিকে ফিরে আসতে হবে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

ওয়ার্ড সভাপতি হাফেজ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন, সাদ বিন সালাম, হেদায়েত উল্লাহ ও শওকত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ