আজ : শুক্রবার ║ ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

পটিয়া লবণ শ্রমিকদের মাথায় হাত, ৩কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার পলাতক!

দেশচিন্তা ডেস্ক: ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুল লবন শিল্প এলাকার “ইন্দ্রপুল জনকল্যাণ সমিতি” তে শ্রমিকদের জমানো ৩শ কোটি টাকা নিয়ে সমিতির ক্যাশিয়ার পলাতক।তা।জানতে পেরে অসহায় শ্রমিকদের মাথায় হাত।

শ্রমিকদের সুত্রে জানা যায়, পটিয়া ইন্দ্রপুলে ৪০/৫০টি লবণ কারখানা নিয়ে একটি লবণ শিল্প অঞ্চল গঠিত।এতে প্রায় হাজার হাজার পুরুষ মহিলা শ্রমিক কাজ করে।শ্রমিকদের কল্যাণে ২০২৪ সালে প্রতিস্টিত হয়”ইন্দ্রপুল জনকল্যাণ সমিতি”।এতে শ্রমিকরা দৈনিক সন্চয়,ঋণ গ্রহন,শেয়ার সন্চয় সেবা পেয়ে থাকেন।প্রতি বছর ২০ রমজানে শ্রমিকদের জমাকৃত টাকা লাভসহ ফেরত দেয়। সে টাকা দিয়ে শ্রমিকরা ঈদের খরচ মেটায়।প্রতি বছর মত এই বছরও ২০রমজানে টাকার জন্য সমিতির কার্য্যলয়ে আসলে জানতে পারে ক্যাশিয়ার শামীম সমিতির প্রায়৩ কোটি টাকা নিয়ে পালিয়া গেছে।এতে হাজার হাজার শ্রমিক মাথায় হাত দিয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন।বুধবার (১১ই মার্চ)হতে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না।৪০টি মিলের লবণ উৎপাদন কার্যক্রম বর্তমান বন্ধ।শ্রমিকদের কস্ঠে উপার্জিত টাকা ফেরত না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

এদিকে মিল মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠকের চেস্টা চলছে।
শ্রমিকরা বলেন,তাদের ফোঁটা ফোঁটা ঘামের অর্জিত টাকা তাদের পরিবারের স্ত্রী, সন্তানদের মুখে হাসি ফোঁটানো স্বপ্নের টাকা,সভাপতি নাজিম ও ক্যাশিয়ার শামিম যোগ সাজশে এই ঘটনা ঘটিয়েছে। প্রয়োজন হলে নাজিমের ২টি মিল আছে ঐ মিল বিক্রি করে তাদের টাকা শোধ করতে হবে।সর্বোচ্চ ৬লাখ,৪লাখ,৩লাখ করে শ্রমিকদের টাকা জমা আছে।শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে এলাকায় বিক্ষোভ, উত্তেজনা বিরাজ করছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়।তবে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসেনি,আসলে আইন গত ব্যবস্হা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ