আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: পবিত্র মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে চাকসু, হল ও হোস্টেল সংসদ প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬ আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সম্মানিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচন এ প্রশাসনের বড় সফলতার একটি। দীর্ঘ প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন হয়েছে, যার অনেক বিষয়ে আমরা অনভিজ্ঞ। নতুন করে আমাদের শুরু করতে হচ্ছে সবকিছু। গত দেড় বছরে এ প্রশাসনের আমলে অনেক কিছুই হয়েছে। আমরা মেগা কনভোকেশন করেছি। ক্যাম্পাসে হলসমূহে দখলদারিত্ব উৎখাত করে মেধার ভিত্তিতে আসন বন্টন করা হয়েছে। গবেষণায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নের দিক থেকেও ক্যাম্পাস এগিয়ে গেছে। আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কল্যাণ এবং সেবার মান বৃদ্ধি করার কথা ভাবছি। বিশ্ববিদ্যালয় যাতে শতভাগ ন্যায্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালনা করা যায় সেজন্য তিনি দোয়া কামনা করেন। উপাচার্য দারুণ আয়োজনের জন্য চাকসুর ভিপি, জিএস, এজিএস অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল ও হোস্টেল সংসদের ভিপি, জিএসসহ সকল প্রতিনিধিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চাকসু নির্বাচনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। চাকসু শিক্ষার্থীদের অধিকার সচেতন করেছে। চাকসু শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে। চাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলে একযোগে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। উপ-উপাচার্য (প্রশাসন) রমজানের গুরুত্ব সম্পর্কে বলেন, রমজান আমাদের শৃঙ্খলা, সংযম এবং সত্য বলা শিখিয়েছে। রমজানে ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে শিক্ষা লাভের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য তিনি দোয়া কামনা করেন। তিনি সুন্দর আয়োজনের জন্য চাকসুসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত চার মাসে চাকসু ও হল সংসদগুলোর কার্যক্রম পর্যালোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিনিধিদের পরিচিতি পর্ব, গত চার মাসের কার্যক্রম উপস্থাপন এবং প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া চাকসুর অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন, বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পর চাকসু নির্বাচন হয়েছে। সবকিছুই নতুন করে শুরু করতে হচ্ছে। চাকসুর অনেক সম্ভবনা রয়েছে, সেসব সম্ভবনা কাজে লাগাতে পারলে বিশ্ববিদ্যালয়ের চেহারা ইতিবাচকভাবে পরিবর্তন হয়ে যাবে।

অনুষ্ঠানে ছাত্র হলসমূহের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আবদুর রব হল সংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দিন, ছাত্রী হলসমূহের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ভিপি সুমাইয়া নুসরাত। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে একটি করে ক্যালেন্ডার ও উপহার প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, চাকসু, হল ও হোস্টেল সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ