আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১০

দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলতি মাসের শুরুতে দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন।

এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০০৭ সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরের এই যুদ্ধে গাজায় অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুসালেমে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে দুই বছর পর রাফা ক্রসিং পুনরায় খোলার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের আত্মীয়দের গাজার বাইরে যাওয়া অনুমতি দিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ