আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পোশাক নিয়ে কটাক্ষের শিকার গায়িকা, বললেন ততটাও আপত্তিকর না

দেশচিন্তা ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনা পরিণত হয়েছিল বিশ্ব তারকাদের মিলনমেলাতে। রেকর্ড ভাঙা গড়ার আসরে নগ্ন পোশাকে রেড কার্পেটে হেঁটে কটাক্ষের শিকার হয়েছেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান।

তবে কটাক্ষয় যেন গায়ে মাখলেন না এই গায়িকা। পোশাক নিয়ে বিতর্কের জেরে এক পোস্টে তিনি মন্তব্য করেন, ‘আমার খুব হাসি পাচ্ছে। কারণ আমার মনে হয় না, পোশাকটা ততটাও আপত্তিকর। এই লুকটা যেমন অসাধারণ, তেমনই অদ্ভুত! সবার উদ্দেশে একটাই পরামর্শ, আপনারাও ইচ্ছা মতো পোশাক পরবেন। দেখবেন বিষয়টা ভীষণই মজার। যাঁরা আমাকে ভোট দিয়ে গ্র্যামির মঞ্চে এনেছেন তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গ্র্যামি রেড কার্পেটে পপ গায়িকা চ্যাপেল দেখা যায় একটি স্বচ্ছ, গাঢ় তামাটে রঙের গাউন পরে হাজির হন। তিনি পরেছিলেন মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের ডিজাইন করা পোশাক। তার কাস্টম নেগ্লিজি পোশাক এবং ম্যাচিং কেপটি গাঢ় লাল গার্নেটের সিল্ক জর্জেট দিয়ে তৈরি। কিন্তু রোয়ান কেপটি খুলে ফেলার পর তাঁর স্তন স্পষ্টতোই দেখা যায়। সিল্ক জর্জেটটি স্তনবৃন্তের রিং দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল।

নগ্ন পোশাক পরে সমালোচিত হওয়া এবারই প্রথম না। বছর দুই আগে পোশাক নিয়ে বিতর্কের জেরে এক পোস্টে তিনি লেখেন, ‘বিখ্যাত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার, হয়রানি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। এসব একদমই পাত্তা দেই না।’

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে চ্যাপেল ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার জিতেছিলেন। এ বছর তাঁর জনপ্রিয় গান ‘The Subway’-এর জন্য ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ এবং ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছেন। তবে বিচারকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ