আজ : সোমবার ║ ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-২ আসনে নাজিরহাট পৌরসভার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: দাঁড়িপাল্লা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ফটিকছড়িবাসী এই প্রতীককে বিজয়ী করতে প্রস্তুত – অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন
চট্টগ্রাম-২ আসনের অন্তর্গত ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নাজিরহাট পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিলটি।

গণমিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দাঁড়িপাল্লা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফটিকছড়িবাসী এই প্রতীককে বিজয়ী করতে মানসিকভাবে প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণমিছিলে নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তারা নিজেদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গণমিছিলটি অনুষ্ঠিত হয় এবং এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ