আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও আধুনিক দেশ গড়ে তুলব— অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের অন্তর্গত ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। সমাজে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সুধী সমাবেশে ওয়ার্ড সভাপতি আমিনুল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাকসুদুর রহমান, সর্দার জাফর আহমদ, রাহাত, আবুল কাশেম, ইসহাক ও কবির আহমদ সওদাগর প্রমুখ।

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক ঐক্য, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ