আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সর্মথনে পৌরসভার দক্ষিণ জলদী গুরাপুকুর পাড় এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক প্রতিনিধি সভা গতকাল রাত্রে ওয়ার্ড বিএনপি নেতা শফি আলমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, পৌরসভা যুবদলের সদস্য আয়ুব আলী, সেলিম উদ্দীন, মিন্টু সেন, মোহাম্মদ করিম, কলিম উল্লাহ, মোস্তফা আলী, হামিদ উল্লাহ, নেজাম, বশর মিয়া, শহিদ, আরফাত, করিম, সৈয়দ নুর, জহির, আবদুল কাদের, ইদ্রিস, মোহাম্মদ মদন, মিহির শীল, রুবেল মল্লিক, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দীন রানা, আতিক ও নুরুল কাদের প্রমূখ। সভায় বক্তারা নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ